বিয়ের আয়োজন-সংশ্লিষ্ট বিভিন্ন সেবা ও ব্র্যান্ডকে এক প্ল্যাটফর্মে আনতে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা আগামী ৩১ জুলাই ও ১ আগস্ট দুই দিনব্যাপী ‘সেনসেশন প্রেজেন্টস ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’ আয়োজন করবে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি-এর সহযোগিতায় হোটেলটির রূপসী বাংলা গ্র্যান্ড বলরুম ও উইন্টার গার্ডেনে সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আয়োজন চলবে। উৎসবে প্রবেশের জন্য কোনো ফি লাগবে না।
আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের এই হোটেলের আয়োজনে এটি প্রথম পূর্ণাঙ্গ ওয়েডিং ফেস্টিভ্যাল। এতে বিয়ের পরিকল্পনা, সাজসজ্জা, ব্রাইডাল ও গ্রুম ফ্যাশন, গহনা, হানিমুন পরিকল্পনা, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি, বিউটি ও গ্রুমিং, ব্যাংকিং, ইন্টেরিয়র ডিজাইন, হোম অ্যাপ্লায়েন্স, ফুটওয়্যার, ওয়েডিং স্টেশনারি, কসমেটিকস এবং গাড়িসহ বিভিন্ন খাতের সেবা ও পণ্য প্রদর্শন করা হবে।
দর্শনার্থীরা ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ওয়েডিং প্যাকেজ এবং অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অফার ও সেবা সম্পর্কে জানার সুযোগ পাবেন।
উৎসবে অংশ নিচ্ছে সারাহ করিম কুত্যুর, জুরহেম, ফিয়েরো, আমিশে, ফার্স্টট্রিপ, ড্রিম উইভার, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, সনি-স্মার্ট, অ্যান্ড্রোমিডা, আওয়ারগ্লাস এম্পোরিয়াম, সেভ দ্য ডেট, হারলান নিউইয়র্ক, সুন্দোরা এবং মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশ।
সেনসেশনের উদ্যোগে বিয়ে-পূর্ব দাম্পত্য জীবন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শের ব্যবস্থাও থাকবে।
এ ছাড়া সাংস্কৃতিক পরিবেশনা, আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প-এর ফ্যাশন শো, জালেও-এর কাওয়ালি পরিবেশনা এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র্যাফেলের পুরস্কারের মধ্যে ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে দম্পতির বিমান টিকিটও রয়েছে।
উৎসবের অংশ হিসেবে ২৯ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল ঢাকার এলিমেন্টস গ্লোবাল ডাইনিংয়ে বিশেষ ওয়েডিং-থিমড ডিনারের আয়োজন করা হয়েছে। মেনুতে খাসির কাচ্চি বিরিয়ানি, চিকেন রোস্ট ও বিভিন্ন ধরনের কাবাবসহ বিয়ের ভোজের কয়েকটি জনপ্রিয় পদ থাকবে। নির্বাচিত পার্টনার ব্যাংকের কার্ডধারীদের জন্য ‘বাই ওয়ান, গেট থ্রি’ ডাইনিং অফারও থাকবে।

