বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার সঙ্গে বিশ্বের অন্যান্য অঞ্চলের সংযোগকারী একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে আয়োজিত “Saudia and HSBC: Powering Global Connectivity—Celebrating Saudia’s Journey in Bangladesh” শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশ এভিয়েশন অগ্রযাত্রায় একটি নতুন যুগে প্রবেশ করছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে আমরা আধুনিক বিমানবন্দর অবকাঠামো গড়ে তুলছি, যাত্রীসেবার মান উন্নত করছি এবং বহির্বিশ্বের সঙ্গে আকাশপথে বাংলাদেশের যোগাযোগ সম্প্রসারণে করছি।
তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো বাংলাদেশকে একটি আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে প্রতিষ্ঠা করা, যা দক্ষিণ এশিয়াকে বিশ্বের বৃহত্তর পরিসরে সংযুক্ত করবে। এই অগ্রযাত্রায় আন্তর্জাতিক এয়ারলাইন্স, আর্থিক প্রতিষ্ঠান এবং কৌশলগত বিনিয়োগকারীদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই।”

