এবার পাহাড়ের খাবারে দারুন পরিবেশনায় যুক্ত হলো তারকা হোটেল হলিডে ইন । আজ বৃহস্পতিবার থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশের পার্বত্য অঞ্চলের রন্ধনশৈলী ও ঐতিহ্যকে তুলে ধরে একটি খাবার ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে যাচ্ছে এই হোটেল।“তিন পাহাড়ের গল্প – পাহাড়ি ফুড ফেস্টিভ্যাল ২০২৬” নামের এই আয়োজনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের রান্নার ঐতিহ্য বিশেষভাবে সাজানো বুফে ডিনারে । পাহাড়ের ঐতিহ্যবাহি ক্ষুদ্র নৃগোষ্টির সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে উপস্থাপন করা হবে তাদের নিজস্ব রন্ধনশৈলী।
বুফেতে থাকবে পাহাড়ি চিকেন হেবাং, বাঁশ চিকেন বিরিয়ানি, বাঁশ কোড়ল চিকেন, মাটন হেবাং, চিকেন মুন্ডি, পাহাড়ি মোমো, ঐতিহ্যবাহী পাহাড়ি স্টাইলের মাছ, মৌসুমি পাহাড়ি সবজি, বিনি ভাত এবং বিনি চালের পায়েসসহ আরও অনেক পদ।বুফের ডিনারে জনপ্রতি খাবারের দাম ৭৯০০ টাকা।
উৎসবে অংশগ্রহণকারী অতিথিরা হোটেলের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন।হোটেলে পাহাড়ি পরিবেশ তৈরি করা হবে ঐতিহ্যবাহী হস্তশিল্প ও জীবনধার প্রদর্শনী দিয়ে। লবিতে থাকবে বিশেষভাবে ডিজাইন করা ফাউন্টেন। থাকবে লাইভ মিউজিক এবং পাহাড়ি নৃত্যের পরিবেশনা।
পুবালী ব্যাংক এই উৎসবের এক্সক্লুসিভ ব্যাংক পার্টনার। যোগ্য কার্ডহোল্ডাররা পাবেন একজনের খাবারে দামে আরো চারজনের খাবার গ্রহনের সুযোগ। আবার কিছু নির্দিষ্ট কার্ডে থাকবে একজনের সঙ্গে তিনজনের ডিনার করার অফার। তবে অবশ্যই এসব ক্ষেত্রে থাকছে নানান শর্ত , তাই আগে থেকেই নিশ্চিত হতে হবে সে বিষয়ে।বেসরকারি বিমান পরিবহন এয়ার অ্যাস্ট্রা এয়ারলাইন পার্টনার হিসেবে র্যাফেল ড্রর আয়োজন থাকবে বলেও জানিয়েছেেআয়োজনকারিরা। এখানে ৩ জন বিজয়ী পাবেন ঢাকা-সিলেট-ঢাকা রাউটের কাপল রাউন্ড-ট্রিপ টিকিট।

